ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আল নাসরের জয়ের আশা ফের পুনরুজ্জীবিত করলেন রোনালদো

সৌদি প্রো লিগে আল নাসরের শিরোপা জয়ের আশা ফের পুনরুজ্জীবিত করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার জ্বলে ওঠার দিনে আল-তাইয়ের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেল আল নাসর। সুবাদে শীর্ষে থাকা আল-ইত্তিহাদের ওপর চাপ ধরে রাখল দলটি।


মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতে আল নাসর। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫২তম মিনিটে সফল স্পট কিকে রোনালদো দলকে এগিয়ে নেন। ৮০তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করনে আন্দেরসন তালিসকা।একই দিনে টেবিলের শীর্ষে থাকা দল আল-ইত্তিহাদ পয়েন্ট হারিয়েছে। তারা ২-২ ড্র করেছে আল হিলালের বিপক্ষে। ফলে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের ব্যবধান এখন তিনে নেমে এসেছে।


২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট আল-ইত্তিহাদের। সমান ম্যাচে ৬০ পয়েন্ট আল নাসরের। দুই দলেরই ম্যাচ বাকি আছে আর তিনটি করে। তিন পয়েন্টের ব্যবধান হওয়ায় সামনে হতে পারে যেকোনো কিছুই। লিগে রোনালদোদের পরের ম্যাচ আগামী মঙ্গলবার।

ads
ads
ads

Our Facebook Page